দিনাজপুরের খানসামা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে খানসামা উপজেলার কাচিনিয়া হাটে অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।
জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এসময় মেসার্স নাইম ট্রেডার্সকে ৫ হাজার, মেসার্স কৃষক বন্ধু ট্রেডার্সকে ৩ হাজার ও মন্ডলের বাজারের মেসার্স তাসকিন ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুণ কুমার রায়সহ পুলিশবৃন্দ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, এই ধরনের অভিযান চলমান থাকবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।