
মোঃ রিয়াদ গাজী, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে ১১ টি গাঁজা গাছসহ এক দম্পতিকে আটক করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার (৬ মে) উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রাম থেকে হানিফ মোল্লা(৪৫) ও তার স্ত্রী রিক্তা(৩৫) বেগমকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই কে এম মফিজুর রহমান’র নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের বসতঘড়ের ছাদ থেকে ১১টি গাঁজা গাছ ও রিক্তা বেগমের শরীর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।