সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৌর শহরের পাবলিক ক্লাবের সামনে বি.আর.টিসি.বাসে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার ওসি তদন্ত খায়রুল ইসলাম ডন’র নেতৃত্বে এসআই স্বপন কুমার রায়, এসআই সাধন, এএসআই মজিবুর, অভিযান চালিয়ে হাতে নাতে ৩৪ বোতল ফেন্সিডিল সহ মা ছেলেকে গ্রেপ্তার করেন।
শনিবার ৩ এপ্রিল অনুমানিক সকাল ৭টা ৩০মিনিটে সময় হরিপুর টু রাজশাহী থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসে মাদক ব্যবসায়ী জামেলা ওরফে মোমেনা ও তার ছেলে জহুরুল ইসলাম নয়ন ভেনিটি বেগ করে ৩৪বোতল ভারতীয় ফেন্সিডিল নিয়ে পীরগঞ্জে পৌছালে
গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় ৩৪ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার হন তারা।
পীরগঞ্জ থানা সূত্রে জানা যায় গ্রেফতার কৃতরা হলেন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা বাশবাড়ি নলদীঘি পাড়ার মাদক ব্যবসায়ী ১ নং আসামি জামেনা (৫০) স্বামী: জবাইদুর রহমান ২ নং আসামী জহুরুল ইসলাম নয়ন(৩০) ।
গ্রেফতারকৃত আসামীদেরকে -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ,৩৬/১ এর টেবিলের ১৪(খ) মামলা নং১ ধারায় একটি মামলা হয়েছে।
আটকের ব্যাপারে পীরগঞ্জ থানার তদন্ত ওসি খাইরুল ইসলাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সাথে আরও এ বলেন যে এই ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।