যশোর সদরের বসুন্দিয়া মোড় বাসষ্টান্ডে রবিবার রাত সাড়ে নয়টায় ২০পিচ ইয়াবা সহ এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান ও এএসআই সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ বসুন্দিয়া মোড় বাসষ্টান্ডে অবস্থান নেন এসময় যশোর থেকে আসা একটি টেকারে করে বসুন্দিয়ার বহুল আলোচিত একাধিক নারী ও মাদক মামলার আসামি যশোর সদরের বসুন্দিয়া বিনিময় পাড়ার আমজাদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন বাপ্পীর দেহ তল্লাশি করে একটি ডারবি সিগারেটের প্যাকেটে লুকিয়ে রাখা ২০ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ বলেন দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিকে কোতয়ালী মডেল থানায় প্রেরণ করা হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।