তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ৫০ পিস ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।
ওই মাদক ব্যবসায়ী গুনবাহ ইউনিয়নের চাপলডঙ্গা গ্রামের সালাম খানের ছেলে শাহিন খান (৪৮)। আটকের ঘটনায় এসআই মহেশ অধিকারী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নম্বর ১৮।
জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে গুনবাহ কামার গ্রামের রবিউল ইসলামের বাড়িতে ইয়াবা বিক্রি করার সময় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে।
শনিবার (২১ মার্চ) আসামিকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মাদকসহ মাদক ব্যবসায়ীকে আটকের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে শনিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।