নিজস্ব প্রতিবেদকঃ মণিরামপুর থানা পুলিশের নিয়মিত মাদক অভিযানে পৌরশহরের মোহনপুর হতে স্থানীয় মাদক সিন্ডিকেটের সক্রিয় কারবারি ড্রাইভার সেলিমের অন্যতম সহযোগী বাগান রনি’কে ইয়াবা সহ গ্রেফতার করেছে মণিরামপুর থানা পুলিশের এস এই সুজন মাহমুদ ও এস আই উবাইদুল ইসলামের যৌথ নেতৃত্বের থানা পুলিশের চৌকস একটি টিম। গোপন তথ্যের ভিত্তিতে মোহনপুরে অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মুল কারবারি ড্রাইভার সেলিম পালিয়ে গেলেও তার সহযোগি একই এলাকার গোলাম রসুলের ছেলে রনি হোসেন(৩২) ওরফে বাগান রনিকে মাদকদ্রব্য ৩৭ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে এস আই মোঃ সুজন মাহমুদ।
‎এ রিপোর্ট লেখা পর্যন্ত মণিরামপুর থানা পুলিশের ঐ অভিযান চলমান ছিলো।