নিজস্ব প্রতিনিধি: যশোরের বহুল আলোচিত শহরের ষষ্টিতলাপাড়া এলাকার আশরাফুল ইসলাম বিপুল হত্যা মামলার অন্যতম আসামি ইমন (২২)কে মণিরামপুর থানার গোপীকান্তপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১০টায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
এব্যাপারে র্যাব জানায়, আসামি ইমন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে বিপুল হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এর আগে মামলার অন্য দুই আসামি রিয়াজ হোসেন বাপ্পী (২৮) ও রাজীব হোসেন (১৯)কে গত ১৩ জুলাই গ্রেফতার করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, আশরাফুল ইসলাম বিপুলের সঙ্গে ইমন ও তার সহযোগীদের পূর্ব থেকেই শত্রুতা চলছিল। ঘটনার সূত্রপাত হয় ইমনের সহযোগী রিয়াজ হোসেন বাপ্পীর সাবেক স্ত্রী সুমাইয়া আক্তারকে ঘিরে। বাপ্পীর সঙ্গে সুমাইয়ার বনিবনা না হওয়ায় তাদের ডিভোর্স হয়। পরে সুমাইয়া আশরাফুল বিপুলকে বিয়ে করেন। এ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও তীব্র হয়। ঘটনার দিন চলতি বছরের গত ১২ জুলাই রাত ৯টার দিকে যশোর শহরের ষষ্টিতলাপাড়া এলাকায় আশরাফুল বিপুলকে ইমনসহ অন্যান্য আসামিরা পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরদিন তার মা কোতয়ালী মডেল থানায় মামলা করলে আসামিরা আত্মগোপনে চলে যায়।
গ্রেফতারকৃত ইমনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।