যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার-০২। ৩০শে অক্টোবর রাতে কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি টিম।
এসময় শহরের হুশতলা কপতক্ষ আবাসিক সিটির জনৈক নান্না সিকদার এর বসতবাড়ীর সামনে রাস্তার উপর হতে আসামী ১: শুভ আহম্মেদ সফু মিয়া(৪৮), পিতা-মৃত আব্দুস সামাদ মিয়া, সাং-রেলগেট পশ্চিমপাড়া, বর্তমানঃ সাং-হুশতলা কপতাক্ষ আবাসিক সিটি, ডাঃ জামান সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর, ২। মোসাঃ মুক্তি বেগম(৪০), স্বামী-রফিক, পিতা-হাবিব, সাং-বিরামপুর ফকিরের মোড় হাফিজ পাড়ার ভিতরে জাহাঙ্গীর মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর দ্বয়কে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৬০,০০০/- টাকা এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।