
বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানা হতে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক। র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে।
এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায় তদ্প্রেক্ষিতে ১০/০৯/২০২১ইং তারিখ রাতে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে
জানতে পারে যে, উক্ত মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী
সদর থানাধীন বিনোদপুর গ্রাম এলাকায় বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ প্রেক্ষিতে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০/০৯/২০২১ ইং তারিখ রাতে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ০১। মোঃ নায়েব শেখ(৩৮), পিতা- মৃত বলাই শেখ, সাং-বড়চর বেনিনগর, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ীকে আটক করেন।
এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ১৮৫ (একশত পঁচাশি) পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১ টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে
রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।