নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকা হতে জাল টাকা ক্রয়-বিক্রয়কারী প্রতারক চক্রের মূলহোতা ১। মোঃ সিয়াম (২১), পিতা-মোঃ আলী আক্কাস, সাং-কাজীবাড়ী, থানা-বন্দর, জেলা-নারায়ণঞ্জ এবং তার সহযোগী ২। বিজয় কুমার (১৯), পিতা-রাজ কুমার, সাং-কাজীবাড়ী, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জদ্বয়কে ০৭/১১/২০২২ তারিখ ২২৩০ ঘটিকার সময় তাদের হেফাজত হতে নগদ ৯১০০০/- টাকার জাল নোট এবং ০২ টি মোবাইলফোনসহ নাতে নাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয় তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তারা ধীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।