নিজস্ব প্রতিনিধি: ডিবি যশোরের অভিযানে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মণিরামপুরের পপি নামের এক নারী মাদক কারবারি আটক হয়েছে।
গত ৭ আগস্ট রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই মোঃ জাহাঙ্গীর আলমের সঙ্গীয় অফিসার ফোর্সের চৌকস টিম মণিরামপুর থানাধীন ৭নং খেদাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাহামুদকাটি গ্রামের জনৈক মৃত জহিরুলের বসত ঘরের মধ্যে হতে মোছাঃ পপি নামের এই নারী মাদক কারবারিকে ১০০ (একশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের তথ্যমতে, পপিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।