ছবি কলমকথা
ছবি কলমকথা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রাজধানীতে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।
এ সময় মাদক দ্রব্য বিক্রি ও সেবনের দায়ে অন্তত ৪৮ জনকে আটক করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল শুক্রবার (২২ এপ্রিল) সকাল ছয়টা থেকে শনিবার (২৩ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত এ অভিযান চলে।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১,০৬১ পিস ইয়াবা, ৫৫ কেজি ৯৩০ গ্রাম গাঁজা, ৬০ গ্রাম হেরোইন ও ৪৫,০০০টি ট্যাফেনটেডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৩৬টি মামলা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।