পাবনায় আবাসিক হোটেল থেকে আটক ৮
পাবনায় আবাসিক হোটেল থেকে আটক ৮

পাবনা শহরের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
রোববার (৩১ জুলাই) এ অভিযান চালানো হয়।
পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বলাকা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অনৈতিক কাজের সঙ্গে জড়িত আটজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে৷ আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।