কেশবপুরে নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনার কারণে দুইটি ক্লিনিক বন্ধ করে দিল সিভিল সার্জন
কেশবপুরে নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনার কারণে দুইটি ক্লিনিক বন্ধ করে দিল সিভিল সার্জন

ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার: কেশবপুরে নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনার কারণে দুইটি ক্লিনিক বন্ধ করে দিল যশোর জেলা সিভিল সার্জন ডা: বিপ্লব কান্তি বিশ্বাস।
রবিবার দুপুরে কেশবপুর মাইকেল ক্লিনিক ও সার্জিক্যাল ক্লিনিক এ সরেজমিন পরিদর্শনকালে অজ্ঞানের মেশিন নষ্ট, অপারেশন রুমে প্রয়োজনীয় লাইট নেই এবং নোংরা পরিবেশ দেখে তিনি বন্ধ প্রতিষ্ঠান দুটি বন্ধ করেন। তবে মাইকেল ক্লিনিকে প্যাথলজি বিভাগ চালু থাকবে বলে জানিয়েছেন তিনি।
এ সময় পরিদর্শনকালে সঙ্গে ছিলেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসানুল মিজান রুমি এবং জেলা সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।