হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর এলাকা হতে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ইকু শিকদারকে গ্রেফতার করেছে র্যাব-৩।
র্যাব-৩ এর একটি আভিযানিক দল ২২ ডিসেম্বর ২০২২ তারিখ রাতে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর থানা এলাকা হতে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ইকু শিকদার(৩৫), পিতা-মৃত ঝিলু শিকদার, সাং-দত্তভাঙ্গা, থানা-গোপালগঞ্জ, জেলা-গোপালগঞ্জকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামী অতিরিক্ত দায়রা জজ আদালত, গোপালগঞ্জ, সেসন মামলা নং-২৩/২০০৮, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর “হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাসহ ১০,০০০ টাকা জরিমানা পরোয়ানাভুক্ত পলাতক আসামী”। বিজ্ঞ আদালত কর্তৃক উক্ত মামলায় রায় ঘোষনা করে। মূলত তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকেই সে দেশের বিভিন্ন জেলায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।