
ঢাকা মহানগরীর সবুজবাগ থানার ২০০১ সালের একটি হত্যা মামলায় ওয়ারেন্টভূক্ত দীর্ঘ ২২ বছর যাবৎ পলাতক আসামি রিপন @ রুপম (৩৭)’কে মুগদা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
১। রাজধানীর মুগদা থানাধীন এলাকা হতে সবুজবাগ থানার ২০০১ সালের একটি হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানাভূক্ত দীর্ঘ ২২ বছর যাবৎ পলাতক আসামি রিপন@রুপম (৩৭), পিতা-অনীল চন্দ্র শীল, সাং-মনতলা, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনাকে ’কে ০৩/০৮/২০২৩ তারিখ ১৭৩০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং মামলার সূত্রে জানা যায় যে, ধৃত রিপনের বিরুদ্ধে ঢাকা মহানগরীর সবুজবাগ থানায় ২০০১ সালে একটি হত্যা মামলা রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর থেকেই ধৃত আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।
৩। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।