নিজস্ব প্রতিনিধিঃ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ) মোঃ কামাল হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্সের একটি চৌকস টিম মণিরামপুরের শাহিনুর ইসলাম ওরফে শাহিনকে ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে।
আসামী শাহিন মণিরামপুরের ৯নং ঝাপা ইউনিয়নের মনোহরপুর মাঠপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
গত ২৩ মে শনিবার বিশেষ অভিযান চালিয়ে শাহিনকে আটক করা হয়।
আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।