
খুলনার পাইকগাছায় লাইসেন্স না থাকায় দুটি ইটভাটায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার হক এ জরিমানা আদায় করেন।
জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি গ্রামের ফয়সাল ব্রিকসের কোন লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা ও হরিঢালী ইউনিয়নের রামনাথপুর গ্রামের যমুনা ব্রিকসে লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পেশকার প্রতুল জোদ্দার, আনসার সদস্য সহ পুলিশ সঙ্গীয় ফোর্স। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক জানান, লাইসেন্স না থাকায় এ দু’টি ইটভাটায় ৫০হাজার টাকা করে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
পর্যায়ক্রমে সকল ইউভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।