
নওগাঁয় মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ মে) জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া জেলার সদর উপজেলায় এ যৌথ অভিযান পরিচালনা করে।
আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার পার নওগাঁর সরদারপাড়া এলাকায় অবস্থিত মেসার্স ডি-ফুডস নামক প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্যের বিপরীতে কোনো বৈধ মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ করেনি। ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করায় প্রতিষ্ঠানটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার।
বিএসটিআইয়ের পক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া আঞ্চলিক কার্যালয়ের মেট্রোলজি পরিদর্শক মো. শাহ আলম পলাশ খান এবং পরিদর্শক প্রকৌ. প্রান্তজিত সরকার।
বিএসটিআই বগুড়া কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে পণ্যের মান নিয়ন্ত্রণ ও সঠিক ওজন নিশ্চিত করতে জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।