
আবুল হাশেম রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ পাঁচজন জুয়ারিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার (৬ আগস্ট) রাত সোয়া ১১টায় নগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়ার ডাবতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল।
গ্রেফতারকৃত আসামীরা হলো : মোঃ শামীম, মোঃ নয়মুল ইসলাম নয়ন, মোঃ আঃ রহমান রাজু, মোঃ নাদিম ও মোঃ রুবেল ইসলাম। আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপি’র প্রতিটি ইউনিট। অভিযান পরিচালনা করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।