
কোভিড ১৯ রোধে আসাদুল হক এর সহযোগিতায় উলিপুরে বিভিন্ন মসজিদে সাবান বিতরণ
মোত্তাহিদ ইসলাম মারজান উলিপুর উপজেলা প্রতিনিধিঃ
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক উলিপুর উপজেলা ছাত্রলীগ, আসাদুল হক এর সার্বিক সহযোগিতায় বৈশিক মহামারি করোনা সংক্রমণ রোধে আজ উলিপুর বাজারে বিকাল ৫ ঘটিকায় উলিপুর বড় মসজিদ,শাহী মসজিদ,থানা মোড় জামে মসজিদ,গুনাইগাছ জামে মসজিদ, কানিপাড়া মসজিদ,কাশির খামার জামে মসজিদে সাবান বিতরণ কর্মসূচি করা হয়।
উক্ত কর্মসূচিতে বাস্তবায়নে উপস্থিত ছিলেন উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর আহবায়ক আল- সাবাহ রিদয় ও যুগ্ম-আহবায়ক মোত্তাহিদ ইসলাম মারজান, মোঃলিমন মিয়া, সদস্য সচিব নেয়ামত শরিফ প্রতিক, পৌর কমিটির সদস্য নাজমুল হাসান, বিপুল মিয়া,মোঃ রনি মিয়া, সহ আরো অনেকে।
এই কর্মসূচি সম্পর্কে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আসাদুল হক জানান আমি অতীতে যেভাবে কাজ করেছি ঠিক তেমনি বর্তমানেও ঠিক তেমনই জনগণের সেবায় কাজ করে যাবো।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।