খানসামায় ছাতিয়ান গড় হামিদ শাহ্ পাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন

 

মোঃ জসিম উদ্দিন; খানসামা (দিনাজপুর)

 

দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ান গড় গ্রামের ৩ নং আংগারপাড়া ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে হামিদ শাহ পাড়া জামে মসজিদের ১ম তলার ছাদ ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় হামিদ শাহ্‌ পাড়া জামে মসজিদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদ ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন করেন অাঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তাফা আহম্মেদ শাহ্‌ । ছাদ ঢালাইয়ের শুভ সূচনা লগ্নে উপস্থিত ছিলেন,দিনাজপুর জেলার বিদ্যালয় পরিদর্শক মোঃ আবু হেনা মোস্তফা কামাল,অত্র মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সামসুদ্দিন,মসজিদের খতিব হাফেজ মোঃ মোমিনুল হক,ক্যাশিয়ার মোঃ ময়নুল ইসলাম,মুয়াজ্জিন আমজাদ আলী,সদস্য মন্জুরুল হক শাহ্,আলতাফ হোসেন,মোকছেদুল,ফজলে রহমান,জবেদ আলী।স্থানীয় আওয়ামীলীগ নেতা গোলাম রাব্বানী,জিয়ারুল হক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ অত্র মসজিদের মুসল্লীবৃন্দ।

উদ্বোধন শেষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি গোলাম মোস্তফা অাহম্মেদ শাহ্ বলেন, আওয়ামীগ সরকার ক্ষামতায় থাকাকালীন দেশে ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি মুসাল্লীদের আশ্বস্ত করে বলেন, আমি নির্বাচিত হওয়ার পর আমার ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানের সরকারিভাবে এবং ব্যক্তিগত ভাবে যে অর্থ সহযোগিতা করে উন্নয়ন করে যাচ্ছি ।

আগামীতেও এ উন্নয়নের ধারা অব্যহত থাকবে ইনশা্ আল্লাহ ।এবং এমন মহৎ কাজে পাশে থাকার জন্য সকলকে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

সেচ্ছাসেবী সংগঠন মানব কল্যান সেবা সংঘের অর্থ সম্পাদক মোঃ খালেদ রায়হান বলেন,আমরা পৃথিবীতে অল্পদিনের জন্য এসেছি তাই যার যার অবস্থান থেকে ধর্মীয় প্রতিষ্ঠান সহ সমাজের জন্য বিশেষ অবদান রাখতে হবে সকলকে,কেননা আমাদের এই দান গুলা কখনো বিফলে যাবে না,এই দান গুলো কাল কেয়ামতের হাসরে আমাদের জন্য নাজাতের উসুলা হয়ে দাঁড়াবে।

আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মোঃ মোমিনুল ইসলাম।