
চায়ের সঙ্গে ধুমপানে কী হতে পারে, সকালে ঘুম থেকে উঠেই অনেকে চা খান। আবার অনেকেই অফিসে কাজের ফাঁকে কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা সবখানে চা-কফি না থাকলে যেন চলেই না! অনেকই চায়ের সঙ্গে সিগারেট ধরান।
তবে জানেন কী? চা আর সিগারেটের এই যুগলবন্দি আপনার স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। গবেষণা বলছে, চা এবং সিগারেট একসঙ্গে খেলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি। গবেষকরা প্রায় ৯ বছর ধরে ৩০-৭৯ বছর বয়সী ৪ লাখ ৫৬ হাজার ১৫৫ জন অংশগ্রহণকারীর উপর গবেষণাটি পরিচালনা করেন।
বিশেষজ্ঞরা বলছেন, অত্যধিক গরম চা, ভারী অ্যালকোহল সেবনের সঙ্গে মিলিত হয়ে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি পাঁচগুণ বাড়িয়ে দিতে পারে। চীনের ন্যাশনাল ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশনের ডা. ক্যানকিং ইউ’র নেতৃত্বের দলটি দেখেছে, উচ্চ-তাপমাত্রার চা পান করার পাশাপাশি অ্যালকোহল সেবন বা ধূমপান করলে খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকি থাকে।
অন্যদিকে ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক অ্যান্ড্রু শ্যারকস বলেছেন, ‘আমরা চীনের তুলনায় পশ্চিমে কম তাপমাত্রায় চা পান করি। যা খাদ্যনালির জন্য কম ক্ষতিকর।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।