ছবি | দৈনিক কলম কথা
ছবি | দৈনিক কলম কথা

বাগেরহাটের চিতলমারীতে জাটকা আহরন নিষিদ্ধকালীন ও করোনার সময়ে১৬০জন জেলেদের মাঝে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় ভিজিএফের চাল প্রদান করা হয়েছে।
চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের উদ্দ্যেগে সোমবার সকাল ১১টার সময় মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু অশোক কুমার বড়াল।
প্রত্যেক কর্মহীন জেলেদের ৮০ কেজি চাল প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল ঝর্না,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।