
ঠাকুরগাঁওয়ে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁওয়ে উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বটের হাট এলাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধাণ অতিথি ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন। এছাড়া ইফতার ও দোয়া মাহফিলে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
এসময় বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলী আসলাম জুয়েল বলেন, আমি চেস্টা করেছি স্বাস্থ্যবিধি মেনে দেশের মানুষের জন্য প্রর্থনা করার। আর আমার আয়োজনে আ’লীগের সকল নেতাকর্মীসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন। আমরা সর্বোচ্চ চেস্টা করবো করোনাকালীন সময়ে সবার পাশে থাকতে।
এমপি আলহাজ্ব দবিরুল ইসলাম বলেন স্বাস্থ্যবিধি মেনে সকলে ঐক্যবন্ধভাবে দেশ ও জাতির জন্য দোয়া মাহফিল করতে পেরেছি আমরা । আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো এ দেশ যেন করোনা মুক্ত হয় সবাই যেন একসাথে কাজ কওে দেশকে আরো এগিয়ে নিতে পারি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।