
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে গণপুর্ত বিভাগের দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঠাকুরগাঁও গণপুর্ত বিভাগের আয়োজনে গণপুর্ত ভবন চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ত্রাণ বিতরণ করেন ঠাকুরগাঁও গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাজেদার রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও গণপুর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নাসিম আহম্মেদ টিটো, এ কে এম নুরুল হাসান, সহকারি প্রকৌশলী নাজমুল হক, উপ-সহকারি প্রকৌশলী ইউসুফ আলী, সুমন ইসলাম, মাসুদুর রহমান, মাহবুবুর রহমান, হুমায়ুন কবির, রজব আলি, শাহিনুর ইসলাম ও আরিফুর রহমান সজিব, ঠাকুরগাঁও রির্পোর্টার্স ইউনিটরি সভাপতি এমদাদুল ইসলাম ভূট্টো, সহ: সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ । সে সময় ঠাকুরগাঁও গণপুর্ত বিভাগের কর্মকর্তা কর্মচারিরা উপস্থতি ছিলেন। 
এসময় ১০০ জন দরিদ্র, দুস্থ ও অসহায় নরসুন্দর, মুচিসহ বিভিন্ন পেশার দরিদ্র মানুষকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু, লবণ, পিয়াজ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়। এই ত্রাণ উপহার সামগ্রী গণপুর্ত বিভাগের কর্মকর্তা ও কর্মচারিদের ১ দিনের বেতন থেকে ত্রাণের টাকা নির্বাহ করা হয়।
উল্লেখ্য, এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম,পি। সারাদেশে একযোগে এই দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ কার্যক্রম অনলাইন জুমের মাধ্যম্যে অনুষ্ঠিত হয়। সারাদেশের প্রায় ৬৫০০ এর বেশি মানুষকে এ ত্রাণ তিরণ করা হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাজেদার রহমান জানান, গণপূর্ত মন্ত্রনালয় ও অধিদপ্তরের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক গণপুর্ত বিভাগের দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসুচিতে ১০০ জন দরিদ্র মানুসকে ত্রাণ সহাযতা করা হয়েছে। যা আমাদের মাধ্যম্যে মাননীয় প্রদানমন্ত্রী উপহার স্বরুপ বলেও জানান তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।