
যশোরের বেনাপোল শিকড়ী গ্রামে গরীব-দুঃখীদের মধ্যে যাকাত দিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এর সাবেক সভাপতি, বর্তমান বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব শামসুর রহমান।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) শার্শা উপজেলার শিকড়ী গ্রামে বাহারুননেছা কাশেম আলী হিফজুল কুরআন ও এতিমখানায় গরীব -অসহায় দের মাঝে নগদ অর্থ যাকাত প্রদান করেন।
এ সময় তার ভাই আলহাজ্ব আজিজুর রহমান, তার দুই ছেলে সেলিমুর রহমান,মোস্তাফিজুর রহমান সুমন,প্রমুখ উপস্থিত ছিলেন।
আলহাজ্ব শামসুর রহমান শার্শা উপজেলার, বেনাপোল পোর্টথানাধীন শিকড়ীগ্রামের কৃতি সন্তান ও গরীব -অসহায় দের মাঝে নগদ অর্থ যাকাত প্রদান করেন।আলহাজ্ব শামসুর রহমান বাহারুননেছা কাশেম আলী হিফজুল কুরআন ও এতিমখানার প্রতিষ্ঠাতা।
উক্ত যাকাত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর শার্শা ৮৫-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব শেখ আফিল উদ্দিন মহোদয় সহ আরোও অনেক গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।