শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি:ফরিদপুরের নগরকান্দা উপজেলার পৌর এলাকায় মধ্যজগদিয়া গ্রামে ৩০ জানুয়ারী রবিবার সকালে ক্রয়কৃত বাড়ির জায়গায় এসকেন মুন্সী ঘর উত্তোলন করতে গেলে প্রতিবেশী রহমান মোল্লা (৫৫)বাধা দেয় এবং প্রতিপক্ষকে ফাসাঁতে নিজের মাথা নিজেরাই কেটে আহত করে হাসপাতালে ভর্তি হয় বলে এসকেন মুন্সির পরিবারের লোকজন জানান।

বাড়ির জায়গা নিয়ে দুই ভাই রহমান মোল্লা ও ইউনুস মোল্লার মধ্যে বিরোধ চলে আসছে। ইউনুস মোল্লার নিকট থেকে জমি কিনে নেয় মিরাকান্দা গ্রামের এসকেন মুন্সি। ক্রয়সুত্রে জমির মালিক এসকেন মুন্সি বাড়ির জায়গার উপর ঘর উঠাতে গেলে ঘর উত্তোলনে বাধা দেওয়া সহ জমির মালিক এসকেন মুন্সিকে মামলায় ফাসাঁতে রবিবার সকালে রহমান মোল্লা নিজের মাথায় আঘাত করে আহত দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়।অপর দিকে হাসপাতালে ভর্তি রহমান মোল্লা (৫৫)বলেন বাড়ির জায়গা নিয়ে আমার ভাই ইউনুস মোল্লার সাথে বিরোধ চলে আসছে, ঘটনার দিন সকালে মিরাকান্দা গ্রামের এসকেন মুন্সি(৫০) ও তার ছেলে অমি মুন্সি (২২) সহ অচেনা ১০/১২ জন লোক আমার বাড়িতে এসে আমার ও আমার মেয়ের উপর হামলা চালিয়ে আহত করে। মামলা করবেন বলে ভুক্তভোগী রহমান মোল্লা বলেন।এবিষয় এসকেন মুন্সির পরিবারের লোকজন জানায় তাদের কিনা সম্পত্তির উপর ঘর উত্তোলন করতে গেলে রহমান মোল্লা বাধা দেয় ও নিজের মাথা নিজে কেটে আমাদের মামলায় ফাঁসানোর চেষ্টা করছে।