
মোঃ মামুন মোল্যা, কালিয়া: নড়াইলের কালিয়ায় মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, নড়াইলের সাবেক সাংসদ এখলাস উদ্দিন আহম্মেদ এর ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
১৯৮৫ সালের আজকের এই দিনে এখলাস উদ্দিন আহম্মেদ ও তার জ্যেষ্ঠপুত্র এহসানুল হক টুনুকে কালিয়ার নবগঙ্গা নদীর তীরে নৃশংস ভাবে হত্যাকরে সন্ত্রাসীরা।
শহীদ এখলাস উদ্দিন আহমেদ ও তার জেষ্ঠ্যপুত্র এহসানুল হক টুনু’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দিবসটি পালন করেছেন স্হানীয় আওয়ামীলীগ।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা এবং ৮ ও ৯নং সেক্টরের রাজনৈতিক উপদেষ্টা এখলাস উদ্দিন আহম্মেদ ১৯৭২-১৯৭৫ সাংসদ হিসেবে নড়াইলের প্রতিনিধিত্ব করেছিলেন।
এখলাস উদ্দিন আহম্মেদ এর কনিষ্ঠ পুত্র কবিরুল হক নড়াইল ১ আসনের পরপর তিন বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।