
হৃদয় শীল, মধুখালী ( ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সপ্নতরী’ এর উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বনমালিদিয়াতে সপ্নতরী সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ হাসিব শেখ
সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল্লাহ্ জামান, সহ-সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক পল্লব রায়,
অর্থ সম্পাদক আব্দুর রহমান নাইম, ত্রান কল্যান সম্পাদক সালমান সিদ্দিক সৌরভ, ক্রীড়া সম্পাদক সাগর শেখ, সাংস্কৃতিক সম্পাদক- সুমন সরকার, প্রচার সম্পাদক- শেখ নয়ন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে স্বপ্নতরীর ইউনিট টিমের প্রধান ও অর্ধশতাধিক সদস্য।
ইফতারের আগ মুহূর্তে সংগঠনের সামাজিক কর্মকান্ডের ধারাবাহিকতা ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি সুনাম এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।