
পাইকগাছার হরিঢালী ইউনিয়নের রামনাথপুর জামে মসজিদে ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রশংসায় ভাসছেন পাইকগাছা কয়রার এমপি আলহাজ্ব জনাব মোঃআক্তারুজ্জামান বাবু।
এমপির পক্ষে শেখ সাব্বির হোসেন চেক হস্তান্তর করেন আলহাজ্ব শেখ রফিকুল ইসলামের নিকট।এ সময় সন্মানিত মুসল্লিগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন জননেতা জনাব আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু এমপির প্রতি।
যিনি নিরলস চেষ্টা করে পাইকগাছা কয়রার বহু মসজিদের উন্নয়ন প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক তহবিল থেকে অর্থ এনে মানুষের দরজায় কড়া নেড়ে পৌছে দিচ্ছেন।
সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত,শেখ হাসিনা ও আক্তারুজ্জামান বাবু এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কমনা করে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।