সহজে নাড়ু তৈরি করতে পারবেন
সহজে নাড়ু তৈরি করতে পারবেন

বাঙালি খাবারের পরিচিত একটি অংশের বাম নাড়ু। এই নাড়ু ছাড়া সকল উৎসব, আয়োজনই প্রায় অসম্পূর্ণ মনে হয়।
নাড়ুর কথা মনে আসলে প্রথমে মনে পড়ে নারিকেলের নাড়ুর নাম। কারণ নাড়ুর ভেতরে সবচেয়ে সুস্বাদু খেতে নারিকেলের নাড়ুই। আজ চলুন জেনে নেওয়া যাক কীভাবে নারিকেল ও গুড় দিয়ে খুব সহজে নাড়ু তৈরি করতে পারবেন-
তৈরি করতে যা লাগবে
নারিকেল- ১টি
আখের গুড়- ২০০ গ্রাম
ঘি- ১ টেবিল চামচ
ভাজা তিল- ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
প্রথমে নারিকেল কুরিয়ে নিন। একটি হাঁড়িতে গুড়ের সঙ্গে সামান্য পানি ও কোরানো নারিকেল দিয়ে নাড়ার পর মিনিট দশেক জ্বাল দিন।
নারিকেল আঠালো হয়ে এলে তাতে দিন ভাজা তিল ও ঘি। এরপর আরও কিছুক্ষণ নাড়ুন। খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়। এবার নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে এলে হাতের তালুতে নিয়ে নাড়ু তৈরি করে নিন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।