
বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বাবু হরেকৃষ্ণ গোলদারের মাতা সুরোধনি গোলদার গতকাল সোমবার রাত ১১টার পরে ইহলোক ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
শাস্ত্রীয় রীতি মেনে স্নান করিয়ে দাফন করা হয়।
সুরোধনির মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেন সন্তোষপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব রসুল মাঝি,ইউনিয়ন সাধারন সম্পাদক বাবু হরেন্দ্র নাথ শিকদার,যুগ্ম সাধারণ সম্পাদক মেঘনাদ মজুমদার,
উপজেলা আওয়ামীলীগ সদস্য ও ওয়ার্ড সদস্য পদপ্রার্থী মুকুল বালা,সন্তোষপুর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ,২নং ওয়ার্ডের বর্তমানসদস্য ও সদস্যপদপ্রার্থী নির্মল মন্ডল সাধু,আওয়ামীলীগ নেতা ও স্কুলের প্রাক্তন সভাপতি অপূর্ব মন্ডল,
শিক্ষক নিহার রঞ্জন মজুমদার ,২নংওয়ার্ড ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিত্যানন্দ মজুমদার , প্রাক্তন সাধারণ সম্পাদক শিশির মজুমদার,মুক্তিযোদ্ধা অনিল মন্ডল সহ স্থানীয় আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয় স্বজন ও গ্রাম বাসী।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।