মণিরামপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।। দীর্ঘ ত্রিশ দিন রমজানের সংযমের পর শান্তির বন্ধনে জমে উঠুক সম্প্রীতির উৎসব।’

কাল ঈদ! ঈদ মানে খুশি,ঈদ মানে আনন্দ।আসুন সুখ-দুঃখ ভুলে একে অপরের প্রতি সহযোগী হয়ে পবিত্র ঈদ উল ফিতর উৎযাপন করি।ঈদ উল ফিতর বয়ে আনুক সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি।মণিরামপুর সহ দেশবাসীর উদ্দেশ্য সোস্যাল মিডিয়ার মাধ্যমে সমষ্ঠিগত ভাবে খুশির এক বার্তায় পবিত্র ঈদ-উল-ফিতর এর এমনই ভাবে শুভেচ্ছা জানিয়েছেন যশোরের মণিরামপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু সন্তোষ স্বর।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে ত্যাগের মহিমায় আলোকিত হোন। তাহলেই ঈদের আনন্দ ছড়িয়ে যাবে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি বাঙালির মনে।’

‘নিজেদের ঈদের আনন্দের সাথে আমাদের আশপাশের অস্বচ্ছল মানুষ ও পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।’

পাশাপাশি শালীনতা বজায় রেখে এবং বিশৃঙ্খলা এড়াতে সচেতনতা অবলম্বন করতে একে অপরকে সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ন রেখে ঈদ উল ফিতর এর আনন্দ ভাগাভাগির আহবান করেন।সর্বশেষ আবারো জানান পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা “ঈদ মোবারক”।