মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুরসহ দেশ-বিদেশের সকল মুসলমানদের পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানালেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের আহবায়ক সুমন চক্রবর্তী।
এক বানীতে তিনি বলেন, মণিরামপুর উপজেলা সহ সারাদেশের মুসলমানদের পবিত্র উৎসব ঈদুল ফিতর ধর্মীয় বড় উৎসব, এ উৎসব উপলক্ষে সকল কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। এ সময় তিনি সহযোদ্ধা সংবাদকর্মী, সকল শ্রেনী পেশার মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন। তিনি আরো বলেন ১ মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বগীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উজ্জেবিত করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে।
ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত দেশের বিদ্যমান সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগাভাগি করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ হানাহানি,জোর জুলুমবাজ থেকে মুক্তি হয়ে ন্যায়, সাম্য ঐক্য, ভ্রাতৃত্ব দয়া সহানুভূতি, মানবতাও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ন সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা, সকলকে আবারও জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা,,ঈদ মোবারক ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।