হৃদয় শীল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ– “মুছে যাক গ্লানী ,ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা” বাঙ্গালীর হাজার বছরের কৃষ্টি বুকে ধারন করে ফরিদপুরের মধুখালীতে সারাদেশের ন্যায় ১৪২৯ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শুভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শুবাযাত্রা শুরু হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেটসহ গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর প্রত্যাবর্তন করে।
মঙ্গল শুভাযাত্রা পরবর্তী উপজেলা পরিষদ চত্বরে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,নির্বহিী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী ,ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।