মণিরামপুর প্রতিনিধিঃ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ । বুধবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উৎসব সারাবিশ্বে অনেক উৎসাহ ও আনন্দের সঙ্গে উদযাপিত হয়। বিশ্ব মুসলিম একে অপরকে শুভেচ্ছা জানায়। দিনটি পবিত্র রমজান মাসের সমাপ্তি চিহ্নিত করে, যেখানে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম বা রোজা পালন করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মূহুর্ত।

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ।আসুন সুখ-দুঃখ ভুলে একে অপরের প্রতি সহযোগী হয়ে পবিত্র ঈদ উল ফিতর উৎযাপন করি।ঈদ উল ফিতর বয়ে আনুক সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি।মণিরামপুরসহ দেশবাসীর উদ্দেশ্য সোস্যাল মিডিয়ার মাধ্যমে সমষ্ঠিগত ভাবে খুশির এক বার্তায় পবিত্র ঈদ-উল-ফিতর এর এমনই ভাবে শুভেচ্ছা জানিয়েছেন।

পাশাপাশি শালীনতা বজায় রেখে এবং বিশৃঙ্খলা এড়াতে সচেতনতা অবলম্বন করতে একে অপরকে সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ন রেখে ঈদ উল ফিতর এর আনন্দ ভাগাভাগির আহবান করেন।সর্বশেষ আবারো জানান পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা “ঈদ মোবারক”।