মণিরামপুর প্রতিনিধিঃ কাল ঈদ! ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ।আসুন সুখ-দুঃখ ভুলে একে অপরের প্রতি সহযোগী হয়ে পবিত্র ঈদ উল ফিতর উৎযাপন করি।

ঈদ উল ফিতর বয়ে আনুক সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি।মণিরামপুর সহ দেশবাসীর উদ্দেশ্য সোস্যাল মিডিয়ার মাধ্যমে সমষ্ঠিগত ভাবে খুশির এক বার্তায় পবিত্র ঈদ-উল-ফিতর এর এমনই ভাবে শুভেচ্ছা জানিয়েছেন যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির সদস্য ও মণিরামপুর সদর ইউনিয়ন পরিষদের হ্যাট্রিক চেয়ারম্যান মোঃ নিস্তার ফারুক।

পাশাপাশি শালীনতা বজায় রেখে এবং বিশৃঙ্খলা এড়াতে সচেতনতা অবলম্বন করতে একে অপরকে সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ন রেখে ঈদ উল ফিতর এর আনন্দ ভাগাভাগির আহবান করেন।সর্বশেষ আবারো জানান পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা “ঈদ মোবারক”।