
৫ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২৫তম (অধিবর্ষে ১২৬তম) দিন। বছর শেষ হতে আরো ২৪০ দিন বাকি রয়েছে।এই দিনটি উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকালের প্রায় মাঝামাঝিতে অবস্থিত।
ঘটনাবলী
১৫৭০ – ডেনিশদের বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ ঘোষণা।
১৭৮৯ – ফরাসী বিপ্লব শুরু হয়।
১৭৯৯ – বীর সেনানী টিপু সুলতানকে সমাহিত করা হয়।
১৯৩০ – ভারত শাসনকারী বৃটিশ সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিনা বিচারে বন্দি করে।
১৯৩৬ – ইতালীয় বাহিনী আদ্দিস আবাবা দখল করে।
১৯৪২ – ব্রিটিশ বাহিনী মাদগাস্কার অধিকার করে।
১৯৪৫ – চেকোশ্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে দেশব্যাপী গণঅভ্যুত্থানে যোগ দেয়।
১৯৫৫ – জার্মানি সার্বভৌম রাষ্ট্রে পরিণত।
১৯৬১ – প্রথম মার্কিন নভোচারি এলান শেপহার্ড জুনিয়রের মহাকাশ যাত্রা।
১৯৮১ – দক্ষিণ বেলফাস্টের কুখ্যাত মেজ কারাগারে আটক আইরিশ-ক্যাথলিক নেতা ববি স্যান্ডস ৬৬ দিন টানা অনশনের পর পরলোকগমন করেন।
২০০০ – ইউশিরো মোরি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত।
২০১৩: মতিঝিলের শাপলা চত্বরে ১৩ দফা দাবি নিয়ে ইসলামী জোট হেফাজতে ইসলাম আন্দোলনের জন্য জড়ো হয়। পরে রাতে তাদেরকে পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনী অভিযান চালিয়ে বিতাড়িত করে। এছাড়াও ভোরে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক আচরণের অভিযোগে দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়।
জন্ম
১৮১৩ – সোরেন কিয়ের্কেগার্ড, ডেনিশ দার্শনিক এবং লেখক। (মৃ. ১৮৫৫)
১৮১৮ – কার্ল মার্কস, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্কসবাদের প্রবক্তা।(মৃ.১৪/০৩/১৮৩৬)
১৮৪৬ – হেনরিক শিন্কিয়েউইচ, নোবেল পুরস্কার বিজয়ী পোল্যান্ডের বিখ্যাত ঔপন্যাসিক। (মৃ. ১৯২২)
১৮৮৯ – হার্বি টেলর, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ১৯৭৩)
১৯০৫ – ভাষাতত্ত্ববিদ ও সাঁওতালি ভাষার অলচিকি লিপির উদ্ভাবক পণ্ডিত রঘুনাথ মুর্মূ (মৃ.১/০২/১৯৮১)
১৯১১ – প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্মাহুতি দানকারী বাঙালি নারী।(মৃ.২৪/০৯/১৯৩২)
১৯১৬ – ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ ও সপ্তম রাষ্ট্রপতি জৈল সিং (মৃ.২৫/১২/১৯৯৪)
১৯২৪ – প্রখ্যাত ভারতীয় বাঙালি নাট্যকার, পরিচালক ও অভিনেতা শেখর চট্টোপাধ্যায়।(মৃ.১৯৯৪)
১৯১৮ – পল্লীগীতি ও নজরুলগীতির খ্যাতিমান গায়ক গিরীন চক্রবর্তী।(মৃ.১৯৬৫)[১]
১৯২১ – আর্থার লিওনার্ড শলো, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৯৯৯)
১৯২৮ – বসন্ত চৌধুরী যুক্তিবাদী সুপণ্ডিত ও বাঙালি চলচ্চিত্রাভিনেতা।(মৃ.২০/০৬/২০০০)
১৯৩৩ – কোলি স্মিথ, জামাইকার ক্রিকেটার। (মৃ. ১৯৫৯)
১৯৩৮ – আনন্দদেব মুখোপাধ্যায় বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমুদ্রবিজ্ঞানী।(মৃ.০৮/১০/২০২০)
১৯৭৪ – মমতাজ বেগম, বাংলাদেশি সঙ্গীতশিল্পী ও সংসদ সদস্য।
১৯৭৬ – হুয়ান পাবলো সোরিন, আর্জেন্টিনার সাবেক ফুটবলার।
১৯৮০ – ইয়সি বেনায়ন, ইজরাইলি পেশাদার ফুটবলার।
১৯৮৩ – হেনরি কেভিল, ইংরেজ অভিনেতা।
১৯৮৮ – আডেল, ইংরেজ গায়িকা এবং গীতিকার।
১৯৯৯ – জাস্টিন ক্লুইভার্ট, ডাচ ফুটবলার
মৃত্যু
১৮২১ – নেপোলিয়ন বোনাপার্ট ফরাসী শাসক। (জ.১৫/০৮/১৭৬৯)
১৯৩০ – মনোরঞ্জন সেন, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা।
১৯৬২ – আর্নেস্ট টিল্ডসলে, ইংলিশ ক্রিকেটার। (জ. ১৮৮৯)
১৯৯৫ – মিখাইল বোতভিনিক, রাশিয়ান দাবা খেলোয়াড় এবং কোচ। (জ. ১৯১১)
২০০৬ – নওশাদ আলী, ভারতীয় সঙ্গীত পরিচালক।
২০০৭ – থিওডোর হ্যারল্ড মাইম্যান, মার্কিন পদার্থবিজ্ঞানী। (জ. ১৯২৭)
ছুটি ও অন্যান্য
নেদারল্যান্ড: মুক্তি দিবস (দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের হাত থেকে মুক্ত হওয়ার স্মরণে)
ডেনমার্ক: মুক্তি দিবস।
পালাউ: সিনিয়র সিটিজেন দিবস
শিশুদিবস(জাপান, দক্ষিণ কোরিয়া)
ইউরোপ দিবস (কাউন্সিল অফ ইউরোপ)
আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস।
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।