এস এম তাজাম্মুল, মণিরামপুরঃ অবশেষে মণিরামপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রফতার হয়েছে মণিরামপুর পৌরশহরের শীর্ষ মাদক কারবারি আলীম হোসেন।

‎প্রকাশ্যে দীর্ঘকাল যাবত না-সেব্য পন্যের জমজমাট এ বাজার চলমান থাকলেও প্রশাসনের পক্ষ থেক এমন অভিযান আগে কখনো পরিচালনা হতে না দেখলেও মাদক কারবারি আলিম হোসেনকে গ্রেফতার করাতে মণিরামপুর থানা পুলিশের প্রতি সম্মান ও আস্থা প্রকাশ করেছে স্থানীয় জনগন, ব্যবসায়ী, বসবাসরত স্থানীয় বাসিন্দারা। অনেকেই বলেছেন, এতদিনে প্রশাসন সঠিক কাজ করেছে।

‎উল্লেখ্য, গত বুধবার ৪ই মার্চ জনপ্রিয় অনলাইন পত্রিকা  দৈনিক কলম কথা’ সহ কয়েকটি স্থানীয় ও জাতীয় দৈনিকে ‘মণিরামপুরে প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় আলীমের জমজমাট মাদক ব্যবসা’ এ শিরোনামে সংবাদ প্রকাশে সাধারন মানুষ, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যাক্তিদের পাশাপাশি টনক নড়ে যায় মণিরামপুর থানা প্রশাসনের।

‎এর পরিপেক্ষিতে, বৃহস্পতিবার ৫ই মার্চ মধ্যরাতে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রজিউল্লাহ খানের নির্দেশনা মোতাবেক বিশেষ অভিযানে পৌরশহরের প্রভাতী বিদ্যাপিঠ সঃপ্রাঃ বিদ্যালয় সংলগ্ন নিজ বাড়ির পার্শবর্তী স্থান থেকে আলীম হোসেনকে গ্রেফতার করে মণিরামপুর থানা পুলিশের একটি চৌকশ টিম।

‎মণিরামপুর থানার রেকর্ডকৃত মামলা নং:-০৮/২৫ এর তথ্য মোতাবেক, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রজিউল্লাহ খানের নেতৃত্বে পরিচালিত ঐ অভিযানে, এস আই অরুপ কুমার বসু, মিলন হোসেন,সুজন মাহমুদ,শাহিনুর রহমান, এ এস আই সবুজ হাওলাদার, তুহিন মোল্লা সহ সঙ্গীয় তাদের ফোর্স। এ সময় আলিমের তথ্য মোতাবেক তার বাড়ির আশপাশে তল্লাশী করে মাদকদ্রব্য ৫৫ গ্রাম গাজা ও ২২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা যায়।

‎গোপন তথ্য আছে, আলীম হোসেন গ্রেফতারের পরদিন হতে পৌরশহরে ঘুরে ঘুরে তার রেখে যাওয়া মাদকদ্রব্য বিক্রি করতে তারই পালসার মোটরসাইকেল যোগে লেনাদেনা করে চলেছে সহকারি আলমগীর হোসেন ওরফে আলম ড্রাইভার। প্রশাসনের চোখ ফাঁকি দিতে আলিমের বাড়িতে এসে ঘরে থাকা মটরসাইকেল ও গোপন স্থানে রেখে যাওয়া সব মাদকদ্রব্য নিয়ে অজানা কোন ক্ষমতাবলে সহযোগী আলম রমরমা বানিজ্য করে চলেছে। এমনকি আলীমকে জেলখানায় পাঠানোর আগে হতে এ পর্যন্ত আলম সহযোগী হয়ে সমস্ত দেনদরবার করেছে বলে এ তথ্য দিয়েছে নির্ভরযোগ্য সূত্র মাধ্যম।

‎আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ও মাদক নির্মূল করতে মণিরামপুর থানা পুলিশের পাশাপাশি মণিরামপুর বাসীর সহযোগিতা চেয়েছেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান।