বিভিন্ন অপকর্মের দায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের বিরুদ্বে পৃৃথক অভিযান পরিচালনা করে ০৩ জন কুখ্যাত আসামিকে নারায়ণঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল বিভিন্ন অপকর্মের দায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের বিরুদ্বে পৃৃথক অভিযান পরিচালনা করে আসামি ১। হানিফ (২৬), পিতা-জাহাঙ্গীর, সাং-বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকার ভাসমান, থানা-পল্টন মডেল, ডিএমপি, ঢাকা, ২। মোঃ আব্দুল হান্নান জুবায়েদ (৩৩), পিতা-আব্দুল্লাহ প্রামানিক, সাং-নাজিরদহ, থানা-কাউনিয়া, জেলা-রংপুর এবং ৩। মোঃ খন্দকার ফয়জুল কবীর (৩৬), পিতা-খন্দকার মনিরুজ্জামান, সাং-কাজীর শিমলা, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহদেরকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২২/০২/২০২৩ তারিখ রাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তাদের বিভিন্ন অপরাধ যেমন আর্থিক লেনদেন ও ঋণ খেলাফি কর্মকান্ডের জন্য থানায় মামলা রুজু হয়। এক পর্যায়ে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা প্রদান করে। রায় প্রদানের পর থেকে তারা পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।