ভালো মন মানসিকতার মানুষ আপনার প্রতি পজিটিভ সংবেদনশীল হবেন। বিনয়ী হবেন। অন্যকে সম্মান দিন। কারন সম্মান দিলে সম্মান অবশ্যই পাওয়া যায়। কেউ খারাপ ব্যবহার করলে তার সাথে ভালো ব্যবহার করে আপনার উদারতার পরিচয় দিন। কাউকে হেয় করবেন না তার উচ্চতা, গায়ের রং, সে কোন পেশায় নিয়োজিত আছে এসব কিছুর জন্য। কারো ব্যাক্তিগত ব্যাপারে কথা বলবেন না যতক্ষন সে আপনার কাছে তার ব্যাপারে বলছে।
পরিশেষে মানবিক মূল্যবোধ নিজের মধ্যে গড়ে তুলুন।
🕧 মানুষকে ছাড় দেওয়ার মনোভাব পোষণ করুন।
🕧 সব সময় বেহুদা বিতর্কে জড়াবেন না।
🕧 মুখে একটি অমলিন হাসি রাখুন।
🕧 ছোটখাটো বিষয়ে অযথা চুলকানি পরিহার করুন।
🕧 কারো ব্যক্তিগত বিষয়ে বাম হাত ঢুকাবেন না।
🕧 কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে যাবেন না।
🕧 বিপদে আপদে পড়লে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
🕧 অন্যের সাফল্যে তাকে অভিনন্দন জানান।
🕧 কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে কিংবা ক্রোধের বশবর্তী হয়ে নিজের ক্ষতি করতে যাবেন না।
🕧 আপনার যা কিছু আছে, তা নিয়েই সন্তুষ্ট থাকুন।
🕧 আপনার ধর্ম আপনার। যার যার ধর্ম তার তার। নিজেকে কখনো শ্রেষ্ঠ প্রতিপন্ন করতে যাবেন না।
🕧 উঁচু মানসিকতার জন্য ধর্মের উর্ধ্বে উঠতে হবে।
🕧 মানুষের সাথে বিনা কারণে কিংবা কার্যকারণেও ঝগড়া করা যাবে না।
🕧 যাকে ভালো লাগে না, তাকে এভোয়েড করুন। তবে তাকে বুঝতে দিবেন না কোন কিছুই।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।