
কর্মস্থলে কাজের চাপ হোক বা ব্যক্তিগত জীবনে বিভিন্ন কারণে মানসিকভাবে আমরা বিপর্যস্ত হয়ে পড়ি। এ রকম পরিস্থিতি আমাদের অস্থিরতাকে বাড়িয়ে তোলে।
মানসিক স্থিতিশীলতা বিনষ্ট হয়। এছাড়া নানাভাবে শরীর জানান দেয় যে আমরা মানসিক চাপে আছি। সেগুলি কী কী? ক্লান্ত লাগা: সারাদিনই ক্লান্ত লাগছে? একটু কাজ করলেই মনে হচ্ছে অনেক পরিশ্রম করে ফেলেছেন? সর্বক্ষণ একটা ঘোর ঘোর ভাব আপনাকে ঘিরে রয়েছে? এগুলো সবই মানসিক চাপের লক্ষণ।
বিরক্তি: সব সময় একটা বিরক্তি কাজ করছে আপনার মধ্যে? সারাদিনে যে কাজই করুন বা যার সঙ্গেই কথা বলুন, সবটাই ভীষণ অসহ্যকর মনে হচ্ছে কী? তার অর্থও আপনি মানসিক চাপে রয়েছেন। খিদে পাওয়া: মাঝে মধ্যেই খিদে পাচ্ছে? ভরপেট খাওয়ার পরেও আপনার মনে হতে পারে আপনি কিছু খাননি।
এটাও মানসিক চাপের লক্ষণ। হৃদস্পন্দন বৃদ্ধি: কারণে অকারণে বুক ধড়ফড় করছে বা হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে? এটাও মানসিক চাপের লক্ষণ। চাপ কমাতে কী করবেন? রাতে অন্তত ৮ ঘণ্টা ঘুমোনোর অভ্যাস করুন।
সকালে উঠে অবশ্যই শরীরচর্চা করুন। প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন স্বাস্থ্যকর খাবার। নিয়মিত বিশ্রাম নিন। সারাদিনে একবার অন্তত সময় বার করে পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলুন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।