এম.ডি.জিলহজ খান.কুষ্টিয়াঃ

কুষ্টিয়া কুমারখালীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় দায়িত্ব পালনকালে এটিএন বাংলার ক্যামেরা পার্সন কে আটক করে থানায় নিয়ে এসে চোখ বেঁধে নির্যাতন করছে বলে জানা গেছে বুধবার ভোরে বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া সংঘর্ষ চলাকালীন সময়ে তাকে আটক করা হয়। নির্যাতনের শিকার হয়েছেন এটিএন বাংলার ক্যামেরাপার্সন নাজমুস সাকিব নাজমুস সাকিব জানাই দায়িত্ব পালনকালে তাকে শালঘর মধুয়া থেকে ডিবি পুলিশ আটক করে কুমারখালি থানা পুলিশের নিকট হস্তান্তর করে কুমারখালী থানা পুলিশ তাকে গাড়িতে উঠিয়ে নির্যাতন শুরু করে পরবর্তীতে থানায় নিয়ে আসার পর একটি রুমের দরজা আটকে চোখ বেঁধে তাকে হকিস্টিক ও হাতুড়ি দিয়ে নির্যাতন করে বর্তমানে তিনি কুমারখালী থানা হাজতে অসুস্থ অবস্থায় রয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এই বিষয়টি অস্বীকার করেছেন ও বলেন এ জাতীয় কোনো ঘটনা ঘটেনি বলে কুমারখালি থানায় সর্বস্তরের সাংবাদিক অবস্থান করছে এর সঠিক ব্যবস্থা নেওয়া না পর্যন্ত সাংবাদিকরা থানা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করবেন।