অদ‍্য সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মুক্তা।

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর পৌর মেয়র ও জামালপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।

এছাড়াও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পর কেক কেটে বৈশাখী টেলিভিশনের ১৭তম বর্ষপূর্তী উদযাপন করা হয়।