
ডাঃ আজাদ খান, ষ্টাফ রিপোর্টার, জামালপুর: জামালপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান কে নিয়ে কটুক্তি, পিটিয়ে চামড়া তুলে ফেলা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকী প্রদান করায় পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ কে জামালপুর থেকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবীতে জামালপুরে সাংবাদিকদের সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন করেছে।
অদ্য শনিবার (০৪ ডিসেম্বর) সকালে শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ২৪ ঘন্টার মধ্যে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের প্রত্যাহার দাবি করা হয়।
এ মানববন্ধনে ঘটনা বিবরণীতে সাংবাদিকরা বলেন, শুক্রবার রাতে পুনাক মেলা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করার জন্য পুলিশ সুপার সাংবাদিকদের ডাকেন।
এসময় জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান উপস্থিত না হওয়ায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধরে এনে পিটিয়ে চামড়া তুলে নেওয়ার হুমকী দেন।
এ ঘটনায় জামালপুরে কর্মরত সকল সাংবাদিকরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।
জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় এ মানববন্ধনে আরো যারা বক্তব্য রাখেন, তারা হলেন-
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১, জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, মোস্তফা মনজু, মুখলেছুর রহমান লিখন, নুরুল হক জঙ্গি, সাংবাদিক জাহাঙ্গীর আলম,
বজলুর রহমান, ফজলে এলাহামী মাকাম, সুলতান আলম, জাহিদ হাবিব, আনোয়ার হোসেন মিন্টু, মাহফুজুর রহমান, শাহ জামাল প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।