নিজস্ব প্রতিবেদক: ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক পদে সাব্বির শোভন এবং সাংগঠনিক সম্পাদক পদে সুজন মাহমুদ নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সকল সদস্যের ঐক্যমতের ভিত্তিতে আগামী ২ বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও নবগঠিত কমিটির সভাপতি আশরাফুজ্জামান বাবু নির্বাচন পরবর্তী বক্তব্যে ক্লাবের সকল সহকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদার সাংবাদিকতার ধারাকে সমুন্নত রাখাই হবে আমাদের মূল লক্ষ্য। ঝিকরছার স্থানীয় নানা সমস্যা, সম্ভাবনা এবং মানুষের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়ে সত্য তথ্য তুলে ধরতে আমাদের ক্লাব সর্বদা সোচ্চার থাকবে। তিনি ক্লাবের সার্বিক উন্নতি ও সাফল্য কামনায় স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের সদস্যরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।