নিজস্ব প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের ১৭তম দিনে ইফতার পূর্ববর্তী দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে দক্ষিনঞ্চলের পাঠকপ্রিয় দৈনিক যশোর বার্তা পরিবার। ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য পূর্ন আলোচনায় ইফতার পূর্ববর্তী দোয়া ও আলোচনায় পত্রিকার প্রধান কার্যালয়ে ৭ই মার্চ শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কাজী মোঃ জালাল উদ্দীন সমাজগঠনে সাংবাদিকদের নিতী নৈতিকতার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও সাংবাদিকদের লেখায় বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের তাগিদ দেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কল্যান ট্টাস্টের মহাসচিব মোঃ সাইফুল ইসলাম,নির্বাহী সম্পাদক মোঃ ইয়াকুব আলী, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কে এম ইদ্রিস আলী সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ছাড়াও দৈনিক যশোর বার্তা পত্রিকায় কর্মরত বিভিন্ন জেলা-উপজেলার সাংবাদিক প্রতিনিধিরা এ আয়োজনে অংশগ্রহণ করে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।