
রাব্বী হোসাইন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় সাংবাদিক মিল্টন হোসেনের উপড় হামলার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
মঙ্গলবার দুপুরে নজিপুর নৌকা চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করেন সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা মিল্টনের উপড় হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে জানান তারা। কর্মসূচীতে বক্তব্যদেন সাংবাদিক নেতা রুবাইত হাসান, নজিপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও অন্যান্যরা।
স্থানীয় সাংবাদিকরা জানান, পত্নীতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে রোববার নজিপুরে বিক্ষোভ করছিলেন আ’লীগ নেতা কাশেম। সেই কর্মসূচীর সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের উপড় চড়াও হোন কাসেম ও তার লোকজন। একপর্যায়ে মিল্টনকে তারা মারধোর করে ও মোটরসাইকেল ভাঙচূর করে।
এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছেন মিল্টন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
আহত মিল্টন পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তিনি দৈনিক প্রত্যাশা প্রতিদিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি বলে জানা গেছে।
মামলার সুষ্ঠ বিচারের দাবিতে সাংবাদিক মহল নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং পত্নিতলা থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত স্বারকলিপি প্রদান করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।