
মোঃ আলমগীর হোসেন, মাটিরাঙ্গা: নানা আয়োজনের মধ্য দিয়ে মাটিরাঙ্গা পালিত হয়েছে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস। দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের করা হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ কার্যালয়ে হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অঃদা) হেদায়েত উল্লাহ,র সভাপতিত্বে সভায় তথ্য প্রাপ্তি ও তথ্য অধিকার সর্ম্পকে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা থানার পুলিশ উপ-পরিদর্শক এ কেএম মাহমুদুল হাসান কবির, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রুবেল দে, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, মহিলা বিষয় কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা নির্বাচনি কর্মকর্তা আশরাফুল আলম, সামাজ সেবা কর্মকর্তা বাদশা ফয়সাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহতাছিম বিল্লাহ প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।